দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সম্মিলিত ‘সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৫ মার্চ) রাষ্ট্রপতি তিন বাহিনীর বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন পরিদর্শন করেন, যেখানে বিভিন্ন হার্ডওয়্যার এবং যুদ্ধের অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করা হয়। এর আগে, রাষ্ট্রপতিকে সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন বিষয়ে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় তিনি সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সৈন্যদের ব্যবহৃত বিভিন্ন হালকা ও ভারী অস্ত্র প্রত্যক্ষ করেন। রাষ্ট্রপতি ও অতিথিরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে ফটোসেশনে যোগ দেন।
এও