দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদে ঘরমুখো মানুষের সুবিধার জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
২৪ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি থাকবে না। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
বুধবার (১৩ মার্চ) বিকেলে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
মন্ত্রী জানান, চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন ১ ও ৩ চট্টগ্রাম-চাঁদপুর রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন ২ ও ৪ চাঁদপুর-চট্টগ্রাম রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৫ ট্রেনটি চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৬ ট্রেনটি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৭ ট্রেনটি ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৮ ট্রেনটি দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। এই ট্রেনগুলো ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরদিন থেকে পাঁচ দিন চলাচল করবে। কক্সবাজার ঈদ স্পেশাল ৯ ট্রেনটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে, কক্সবাজার ঈদ স্পেশাল ১০ ট্রেনটি কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচল করবে। এই ট্রেন দুটি আগামী ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরদিন থেকে তিন দিন চলাচল করবে।
শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১২ ট্রেন কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৪ কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে শুধু ঈদের দিন চলাচল করবে।
এছাড়া ঈদ স্পেশাল ১৫ জয়দেবপুর-পার্বতীপুর রুটে, ঈদ স্পেশাল ১৬ পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদের আগে ৭ দিন এবং ঈদের দ্বিতীয় দিন থেকে ৩ দিন চলাচল করবে।
এও