দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মারা গেছেন অনলাইন পত্রিকা দ্য রিপোর্টের সাবেক সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। বর্তমানে তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করা হয়।
শুক্রবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দ্য রিপোর্ট.লাইভের চিফ রিপোর্টার গোলাম রব্বানী।
তিনি বলেন, গত জানুয়ারিতে চাকরি ছেড়েছিলেন অভিশ্রুতি। তুষার হাওলাদারের সঙ্গে আরেকজন ছিলেন, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন জানতে পারি অভিশ্রুতিকেও পাওয়া যাচ্ছে না। তখন খুঁজতে এসে তাকে শনাক্ত করি। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জানা গেছে, অভিশ্রুতি নির্বাচন কমিশন বিটে কাজ করতেন। তার বাড়ি কুষ্টিয়ায়। তিনি ইডেন মহিলা কলেজে সদ্য স্নাতক পরীক্ষা দিয়েছেন। ঢাকার মৌচাকের সিআইডি অফিসের বিপরীতে একটি মেসে থাকতেন তিনি।
এও