দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। শুক্রবার (১ মার্চ) বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। এই ঘটনায় সবাই সব ধরনের সহযোগিতা পাবেন। এছাড়া যেসব ভবনে ত্রুটি রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কাজ করছে রাজউক।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।
এদিকে, শুক্রবার (১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এও