দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেছেন, কোনো পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য ডোপ টেস্টের মাধ্যমে পুলিশে নিয়োগ দেওয়া হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এসব কথা বলেন।
এসময় যেকোনো চাকরিতেই মাদকাসক্ত ব্যক্তিকে চাকরি না দেওয়ার আহ্বান জানান আইজিপি।
তিনি বলেন, এখন আর দালালের মাধ্যমে পুলিশে চাকরির সুযোগ নেই। অনলাইনে আবেদন ও নিয়োগ সংক্রান্ত সব কাজ করা যায়। কারো দারস্থ হতে হয় না।
এসময় প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্যকে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ) পরিয়ে দেন তিনি।
এফএইচ