দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে এই টাকা ব্যবসায়ীদের কাছে পৌঁছে গেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম প্রধান কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বঙ্গবাজারে আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।