দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে জাতীয় পিঠা উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ বুধবার (৩১ জানুয়ারি) থেকে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে উৎসব। চলবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত।
বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠাকে জাতীয় পর্যায়ে আরও প্রসারিত ও জনপ্রিয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।
এবারের পিঠা উৎসবের প্রতিপাদ্য ধরা হয়েছে- ‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমণ্ডিত পিঠাপুলি, রন্ধন আর পিঠার বাহারে, শিল্পী আছে ঘরে ঘরে’।
এবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবের মেলায় ৫০টির বেশি স্টল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ প্রদান করা হবে।
এও