দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সব দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেছেন, সরকার একটি বিরাট শক্তি। তাদের সহযোগিতা না পেলে সুষ্ঠুভাবে ভোট করতে পারতাম না। তবে সব দল নির্বাচনে অংশ নিলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সফল ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসি বলেন, যেদিন আমরা শপথ নিয়েছিলাম সেদিন থেকেই এই কর্মযজ্ঞ শুরু হয়েছে। দল নিবন্ধন, ভোটার তালিকা আসন বিন্যাস, ভোটগ্রহণ কর্মকর্তা, সংলাপ ও পর্যবেক্ষক নিবন্ধন সফল ভাবে করতে পেরেছে ইসি সচিবালয়।
মো. আলমগীর বলেছেন, টকশোতে যখন দায় চাপানো হয় তখন খারাপ লাগে। অনেক সময় তারা (আলোচকরা) না জেনে, বা আংশিক জেনে মতামত দেন। অবশ্য তারা পণ্ডিত ব্যক্তি। অল্প জেনেই পুরোটা লিখতে পারেন। তাদের পুরোটা জানা দরকারও হয় না।
তিনি বলেন, যারা নির্বাচনে আসবে না তাদের আনার দায়িত্ব আমাদের না। তবে আমরা আমাদের কাজকর্মের জন্য অত্যন্ত সন্তুষ্ট।
এফএইচ