দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (৫ জানুয়ারি)। এদিন সকাল ৮টার পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে চালাতে পারবেন নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর ৭৮ ধারা অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনি এলাকায় জনসভা আহ্বান, অন্য কারও জনসভায় অংশ নেওয়া যাবে না। এমনকি মিছিল, শোভাযাত্রা বা এ ধরনের কর্মসূচি আয়োজন বা অংশগ্রহণ কোনোটিই করা যাবে না।
তিনি জানান, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগের ৪৮ ঘণ্টা হিসাবে শুক্রবার সকাল ৮টা থেকে সব ধরনের প্রচার বন্ধ হয়ে যাবে। ওই সময়ের পর ভোট চেয়ে মাইকিংও করা যাবে না।
তাই প্রচারের শেষদিকে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট চেয়েছেন।
এদিকে নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোটগ্রহণ বাতিল করেছে ইসি। ফলে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটের লড়াইয়ে রয়েছেন ১৯৭০ জন প্রার্থী। এদের মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ৪৩৬ জন আর স্বতন্ত্র প্রার্থী ১৫৩৪ জন।
মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী রয়েছেন অন্তত ৯৩ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্যান্য সম্প্রদায়ের প্রার্থী ৭৯ জন।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭, নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯। এছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৮ জন। এই নির্বাচনে মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি।
এদিকে নির্বাচন উপলক্ষে আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। তবে ভোটারদের চলাচলের সুবিধার্থে প্রাইভেটকার ও গনপরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। ইসির অনুমোদন প্রাপ্ত মোটরসাইকেল ও যান চলাচল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এও