দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রেহানা পারভীনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিনকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ এ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তার এ পদোন্নতি আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
অন্যদিকে, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রেহানা পারভীনকে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। তার পদোন্নতিও ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
টি