দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রশাসনে একজন সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব ও একজন অতিরিক্ত সচিবকে পূর্ণ সচিব করেছে সরকার। এছাড়া একজন সচিবের অবসর উত্তর ছুটি বাতিল করে আগামী ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে একজন সেনা কর্মকর্তাকে বিইউপি’র প্রধান প্রকৌশলী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা যায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব করা হয়েছে। পৃথক আদেশে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করে একই বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ২৬ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য এক আদেশে সেনা কর্মকর্তা কর্নেল মোহম্মদ রিয়াজ উদ্দিন খাঁনকে বিইউপি’র প্রধান প্রকৌশলী হিসাবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী অলিমউল্লাহকে উপপরিচালক হিসাবে হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া আরেক আদেশে সিনিয়র সহকারী সচিব রেবেকা খান এবং সোহেল রানাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিপি/