দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আরেক স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে বাংলাদেশ। পদ্মা সেতু অতিক্রম করে ভাঙ্গা-মাওয়া পরীক্ষামূলক রেল চলবে আজ দুপুরে। এরইমধ্যে ফরিদপুর ও মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রকৌশলীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক এ ট্রেন চলাচলের উদ্ধোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ৪১.৫ কিলোমমিটার অংশে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। দুপুরে মাওয়া প্রান্তে প্রেস ব্রিফিং করবেন। মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনে প্রস্তুত করা হয়েছে ব্রিফিং মঞ্চ।
পরীক্ষামূলক ট্রেন চলার জন্য রাজবাড়ী রেলওয়ে স্টেশন হয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে আনা হয়েছে ‘ট্রায়াল ট্রেন’। ট্রেনটিতে কোচ রয়েছে সাতটি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রকৌশলীরা জানান, বুধবার (২৯ মার্চ) রেলপথের সবশেষ ৭ মিটার অংশের ঢালাই দেওয়ার মাধ্যমে কাজ সমাপ্ত হয়। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে প্রকৌশলীদের পরীক্ষায় পুরো সেতুতে ট্রেন চলার জন্য উপযোগী হয়ে উঠেছে বলে নিশ্চিত করা হয়।