দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খুলনায় যাচ্ছেন। বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নৌকা ও পদ্মা সেতুর আদলে জনসভা মঞ্চ তৈরি করা হয়েছে।
মহাসমাবেশে যোগ দিত গত ১৫ দিন ধরে তৈরি করা হয়েছে মঞ্চ, প্রস্তুত করা হয়েছে মাঠ।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।
সমাবেশকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থলে মাঠের মধ্যে ও মাঠের বাইরে সাদা পোশাকে পুলিশের সদস্যরা থাকবেন। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সমাবেশ স্থলের চারপাশে। সমাবেশস্থলে প্রবেশ ও সমাবেশ শেষে নির্বিঘ্নে বেরিয়ে যেতে সহায়তা করবে পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে, দলীয় জনসভাস্থল থেকে খুলনার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। বিকাল পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।
জেডএ