দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী তেজগাঁও রেলস্টেশনে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর ঢাকা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি তেজগাঁও থেকে কমলাপুরে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনে পৌঁছলে ৩টি বগিতে আগুন লাগে। ভোর ৫টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৩টি ইউনিট গিয়ে কাজ করে সকাল ৭টার দিকে আগুন নির্বাপণ করে।
টেনে আগুনের ঘটনায় একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।
এর আগে গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
এফএইচ