দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিজয় দিবসের মিছিলে নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপির বিজয় র্যালি নিয়ে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না- এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বিজয়ের আনন্দ প্রকাশে সবার অধিকার রয়েছে। তাই আমরা এই বিজয়ের দিনে কাউকে মানা করছি না। তবে সংযতভাবে চলতে হবে; শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে।
তিনি বলেন, ভোটবিরোধী কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয় র্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়েছেন। যাতে শান্তিপূর্ণ একটি র্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা করেন।
জেডএ