• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

হজ নিবন্ধনের সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশ টিভি ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হজ নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ান হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১০ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারি ২০২৪ মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে করতে হবে। এছাড়া ২০২৪ সালের হজে মিনার তাঁবু এলাকাকে পাঁচটি জোনে এবং প্রতিটি জোনকে চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে মিনায় তাঁবু বরাদ্দ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিসেম্বর ২০২৩ এর মধ্যে চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা পাওয়া না গেলে মিনায় কাঙ্ক্ষিত স্থানে তাঁবু পাওয়া যাবে না। সেক্ষেত্রে মিনায় জামারাহ’র নিকটবর্তী এলাকার পরিবর্তে দূরবর্তী নিউ মুযদালিফা ও পাহাড়ি এলাকায় তাঁবু গ্রহণ করতে হবে। এমন পরিস্থিতি এড়ানোর স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় চূড়ান্তভাবে বৃদ্ধি করা হলো। এরপর আর সময় বাড়ানো হবে না।

১. সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রাক-নিবন্ধিত হজযাত্রী হজ নিবন্ধন করতে পারবেন।

২. সরকারি মাধ্যম ও এজেন্সির জন্য নির্ধারিত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৩. সরকারি মাধ্যমে সকল প্যাকেজে দুই লাখ পাঁচ হাজার টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে।

৪. প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা প্রদান করতে হবে, প্রাথমিক নিবন্ধনের পর অবশিষ্ট টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা প্রদানে ব্যর্থ হলে তিনি হজে যেতে পারবেন না এবং প্রদত্ত দুই লাখ পাঁচ হাজার টাকা মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও মোয়াল্লেম ফি বাবদ ব্যয় হবে বিধায় ওই টাকা ফেরত প্রদান করা হবে না।

৫. হজযাত্রীর নিবন্ধনের ক্রম অনুসারে সরকারি মাধ্যমে ভাড়াকৃত বাড়ির মধ্যে হারাম শরিফ থেকে অপেক্ষাকৃত কাছের বাড়ি অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

৬. প্রাথমিক নিবন্ধনের অর্থ জমা প্রদানের পর প্যাকেজ পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

৭. সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজে ট্রেন ব্যতীত নিবন্ধনের অপশন বাতিল করা হলো।

৮. বিমান ভাড়া ও সৌদি আরবের ব্যয় বাবদ দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে বেসরকারি এজেন্সিতে প্রাথমিক নিবন্ধন করা যাবে।

৯. হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন ফি ০১/০১/২০২৪ তারিখ থেকে ৩০,৭৫২ টাকার পরিবর্তে ৩০,০০০ টাকা নির্ধারণ করা হলো।

১০. হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাব ব্যতীত প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের টাকা কোনো ব্যক্তির কাছে নগদ প্রদান করা যাবে না এবং হজ এজেন্সিও নগদ অর্থ গ্রহণ করতে পারবে না।

১১. হজ কার্যক্রমের সকল সেবা ও প্যাকেজ মূল্য বিস্তারিত উল্লেখপূর্বক হজযাত্রী ও এজেন্সির মধ্যে লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। এর ব্যত্যয় হলে কোনো পক্ষের অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

১২. হজে গমনের শর্তাবলি, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা হজ প্যাকেজ ২০২৪ থেকে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

হজ নিবন্ধনের সময় বাড়ছে

১৩. হজ সংক্রান্ত যেকোনো তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে ও www.hajj.gov.bd থেকে জানা যাবে।

১৪. e-Hajj BD মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসে হজের নিবন্ধন ভাউচার তৈরি করা যাবে।

টি

  • হজ
এ সম্পর্কিত আরও খবর
জয় বাংলা চেতনায় আমি পুরাতন: শাহজাহান ওমর
জয় বাংলা চেতনায় আমি পুরাতন: শাহজাহান ওমর
হজ নিবন্ধনে সময় বাড়ল আরও ১৮ দিন
হজ নিবন্ধনে সময় বাড়ল আরও ১৮ দিন
শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী মনির
সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী মনির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।