দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য শক্তিশালী শ্রম আইন প্রণয়ন ও এর বাস্তায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ তুলা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পিটার হাস বলেন, শক্তিশালী শ্রম আইন প্রণয়ন ও এর বাস্তবায়ন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশে পরিচালিত মার্কিন প্রতিষ্ঠাগুলোর একটি স্থিতিশীল ও অনুমানযোগ্য পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সম্প্রতি সময়ে তৈরি পোশাক শিল্পের জন্য নূন্যতম মজুরি পর্যালোচনায় পরিষ্কার হয়েছে যে গার্মেন্টস শ্রমিকদের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একটি বস্তুনিষ্ঠ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রমাণভিত্তিক জাতীয় মজুরি নীতি বাংলাদেশে প্রয়োজন।
পিটার হাস আরও বলেন, বাংলাদেশে গার্মেন্টসখাত ও এর বাইরের খাতগুলোতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার প্রতিষ্ঠায় বেসরকারিখাতসহ অন্যান্য খাত সংশ্লিষ্ট সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক শিল্পে শ্রমমান উন্নয়নের মাধ্যমে একটি টেকসই ও সবার জন্য সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একটি লক্ষ্য।
রাষ্ট্রদূত বলেন, শ্রমিকদের ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং বৈশ্বিকভাবে শ্রম মান উন্নয়নে গত ১৬ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মার্কিন নতুন বৈশ্বিক শ্রম কৌশল ঘোষণা করেন। এর মাধ্যমে বিশ্বব্যাপী মার্কিন প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও দরকষাকষির উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন দেশের সরকার, শ্রম সংস্থা, ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ এবং বেসরকারিখাতের সঙ্গে যোগাযোগ গভীর করার সুযোগ বাড়িয়েছে।
এফএইচ