দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশে যেকোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে তার দেশ। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমাদের যেকোনো অবৈধ নিষেধাজ্ঞা সমর্থন করে না রাশিয়া।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘টকস উইথ অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, রাশিয়ার ওপরে অনেক নিষেধাজ্ঞা আছে কিন্তু সেগুলোকে আমরা আমলে নিই না।
পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন, গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলে না, অথচ ইউক্রেনে কিছু হলে তারা পত্রিকায় আর্টিকেল প্রকাশ করে। এটি দ্বিচারিতা ছাড়া কিছুই না।
রুশ রাষ্ট্রদূত বলেন, দ্বিতীয় স্যাটেলাইট কোন দেশের সঙ্গে অংশীদারিত্বে হবে তা বাংলাদেশ সরকারই ঠিক করবে। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা দ্বৈতনীতি বলে মনে করে রাশিয়া। জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে মনে করে রাশিয়া।
আরএ