দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিবির পোশাক পরে বাসে অগ্নিসংযোগের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, ডিবির পোশাকে বাসে আগুন দেওয়া ব্যক্তির খোঁজ করছে পুলিশ। খুব শিগগিরই তাকে আমরা গ্রেপ্তার করব।
শনিবার (২৮ অক্টোবর) রাত ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ডিবিপ্রধান বলেন, অনেক সময় শুনি- ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ছিনতাই-ডাকাতি করেছে। আমরা ওই ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছি। তেমনভাবে বৃহস্পতিবার যে বা যারা আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাদের খুঁজছি।
হারুন অর রশিদ বলেন, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, দুটি সরকারি গাড়িতে আগুন লাগিয়েছে, কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে সব অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দিয়েছে। এখন হয়তবা তারা মনে করেছে একটা ড্রেস পরিয়ে দিয়ে জিনিসটাকে ভিন্নখাতে প্রবাহিত করা যাবে। যারা (এজন্য) পাঁয়তারা করছে সেটা হবে না। যারা এ কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছে। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
আরএ