দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি। মঙ্গলবার (২৪ অক্টোবর) ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় সাবের হোসেন চৌধুরী জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নেতৃত্বের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে বাংলাদেশ সবসময় সোচ্চার থাকবে এবং বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বল্প উন্নত দেশগুলোর সঙ্গে যে গ্যাপ রয়েছে, তা নিয়ে কাজ করবে।
জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নিঃসরণ হ্রাস করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। এছাড়া তহবিল সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কপ২৮ সফল করতে সচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক ঐক্যমত্য গড়ে তোলার গুরুত্বের ওপর জোরারোপ করেন সাবের হোসেন চৌধুরী ও জন কেরি। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।
আরএ