দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সরকার দেশের যেকোনো সরকারের তুলনায় বেশি উন্নয়ন করেছে, তাই তাদের কর্মীরা মাথা উঁচু করে ভোটারের কাছে যেতে পারবে বলে জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, আমরা উন্নয়ন করেছি। আওয়ামী লীগ কর্মীরা মাথা উঁচু করে ভোটারদের কাছে যেতে পারবে। আমরা যে উন্নয়ন করেছি, অন্য কোনো সরকার, অন্য কোনো এমপি এই ধরনের উন্নয়ন করেনি। আওয়ামী লীগের কথা আর কাজে মিল আছে। আমরা যা বলি তা করি।
শনিবার (২৩ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণা উপলক্ষে রাজধানীর মুগদা থানার ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীদের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘পজিটিভ’ ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগকে পছন্দ করে জনগণ ভোট দেয়। আওয়ামী লীগ পজিটিভ ভোটে নির্বাচিত হয়। দলকে পছন্দ করেই জনগণ ভোট দেয়।
দ্রব্যমূল্যের চড়া দামের কথা স্বীকার করে সাবের হোসেন চৌধুরী বলেন, আমদানির চেয়ে রপ্তানি কম। রপ্তানির চেয়ে দ্বিগুণ আমদানি করতে হয়। বিশ্বে আমদানি করা পণ্যের দাম বেড়ে গেছে। তাই দ্রব্যমূল্য আগের চেয়ে বেশি। সারা বিশ্বে অর্থনীতির মন্দাভাব। যে সরকারই থাকুক এই সংকট দেশে থাকত। দেশের কোনো প্রধানমন্ত্রী তা ঠেকাতে পারত না। তবে নির্ভরতার জায়গা হলো শেখ হাসিনার মতো একজন নেত্রী বাংলাদেশে আছেন। তিনি যে সমাধান করতে পারবেন, অন্য কেউ তা পারবে না। কেউ যদি পারে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারবেন।
মুগদা, খিলগাঁও, কমলাপুর, কদমতলা, মানিকনগর, প্রভাতিবাগ এলাকার উন্নয়ন ও জানমালের নিরাপত্তার চিত্র তুলে ধরে ঢাকা-৯ আসনের প্রার্থী সাবের চৌধুরী বলেন, পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায়, সারাদেশে এমন কোনো নির্বাচনি এলাকা নেই। কিন্তু ঢাকা-৯ আসনের পুরো এলাকা সিসিটিভির আওতায়। কারণ, মানুষের মনে যদি স্বস্তি না থাকে, মানুষ যদি নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকে, তাহলে সে উন্নয়ন পরিপূর্ণভাবে স্পর্শ করবে না। আমি এই এলাকায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। একাধিক হত্যাকাণ্ডের তদন্ত ক্যামেরার মাধ্যমে করেছি। চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ সবচেয়ে কম হয় এই এলাকায়।
কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার প্রথমদিন থেকে নির্বাচনের বিষয়ে জনগণের উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ আছে, জোয়ার আছে। কারণ, আওয়ামী লীগ ভালো কাজ করছে।
টি