দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে তাদের ঘৃণা জানাচ্ছি, কারণ বাংলাদেশের মানুষের প্রতি তারা বিশ্বাস ও আস্থা রাখতে পারছে না।
শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুর্গোৎসবকে ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে। এ জায়গায় সবাইকে সতর্ক থাকতে হবে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে উৎসবগুলো আরও বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামীতে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে; তখন আমাদের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে।
তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করা হয়েছিল। দেশকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল। ২১ বছর দেশ অন্ধকারে ছিল। ১৯৯৬ সালে দেশ আলোকিত হয়ে উঠতে থাকে। ২০০১ সালে নির্বাচনের পর আবার সব উৎসব মলিন হয়ে যায়। জঙ্গিবাদ কায়েম করা হয়। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান সৃষ্টি করা হয়। অনেক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, আমরা ৭২-এর চেতনায় ফিরে যেতে চাই। অনেক ষড়যন্ত্র হচ্ছে যেন আমরা ৭২-এর চেতনায় ফিরে যেতে না পারি। জঙ্গিবাদ দমন করেছি, কিন্তু তাদের নির্মূল করতে পারিনি। ৭২-এর চেতনায় ফিরে যেতে পারলে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।
আরএ