দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অনন্য পদচারণা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
তিনি বলেন, দেশের বাইরেও বাংলা সাহিত্য চর্চায় তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি মরহুম আসাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত তিনটায় কানাডার টরন্টোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি আসাদ চৌধুরী মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরএ