দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে বদলি করা হয়।
এর আগে, রমনা বিভাগের রমনা জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ছিলেন সম্প্রতি ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত এডিসি হারুন অর রশীদ।
জেডএ