দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে সোমবার (৪ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
শনিবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন- রাষ্ট্রপতি, তার স্ত্রী অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানের (বিজি ১৯১০) সোমবার দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ত্যাগ করার কথা রয়েছে।
বিমানটি সেদিনই সোয়া ৬ টায় জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
সফরসূচি অনুযায়ী-
শীর্ষ সম্মেলনের ফাঁকে, বাংলাদেশের রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তের অন্যান্য রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
আসিয়ান সচিবালয়ের তথ্যসূত্র অনুসারে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সম্মেলন চলাকালীন ১২টি বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। পরে প্রেসিডেন্ট জোকো ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন। আসিয়ানের ১০টি দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ ১৮টি দেশ এই ফোরামের সদস্য।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪৩ তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলন শেষ করে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করবেন। সিঙ্গাপুরে তিনি ও তার সহধর্মিনী অধ্যাপক ড. রেবেকা সুলতানার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে।
জেডএ