দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কাওলা অংশে ফলক উন্মোচন করে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এরপর কাওলা প্রান্তের টোল প্লাজায় গাড়ি প্রতি ৮০ টাকা হারে প্রথম টোল দিয়ে ফলক উন্মোচন মঞ্চে ওঠেন সরকারপ্রধান। পরে বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মো. মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার দ্বার খুললেও এ সড়কে যান চলাচল শুরু হবে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে।
জেডএ