দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেপ্তার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেডএ