দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী। রোববার বাদ আছর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে নিজ পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কে