দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। সব মিলিয়ে ১৪ হাজার পদে নিয়োগের সুযোগ তৈরি হলেও কবে নাগাদ এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তা এখনো নিশ্চিত নয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুলিশ সদরদপ্তর।
এ বিষয়ে পুলিশের এআইজি আফরিদা রুবাই সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি মাত্রই মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে নিয়োগের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। খুব দ্রুত এ বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পৃথক মঞ্জুরি আদেশ জারি করা হয়। উভয় ক্ষেত্রেই পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, ৪ হাজার এসআই-নিরস্ত্র পদ ১০ম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এসব পদে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ ১৭তম গ্রেডের। এসব পদে বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে ফিট থাকার শর্ত রয়েছে। Police Regulations of Bengal, 1943 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ মে ১৯৯০ তারিখের ২৫৯ নম্বর স্মারক অনুযায়ী নিয়োগযোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।
অন্যদিকে, এসআই পদগুলো Police Regulations of Bengal, 1943 অনুযায়ী পূরণ করা হবে। ২ পদের ক্ষেত্রেই নিয়োগসংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হবে।
কে