• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

আইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না: পররাষ্ট্রমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৬, ১৭:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। অন্যথায় দেশটির জন্য পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ঘোষণার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান।

এ সময় তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।

সফরকালে ড. খলিলুর রহমান বলেন, বিশেষ একটি সময়ে ও ঐতিহাসিক মুহূর্তে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন। এর আগের দিন আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

রায়ের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। আইসিজের রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। অন্যথায় পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, গণহত্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তাঁরা আবার নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

এ জন্য প্রত্যাবাসনের আগে ও পরে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এমন পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন।

আরও পড়ুন

১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীর জন্য সরকারের নতুন বেতন কাঠামো

এদিকে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাঁদের জীবন বাঁচিয়েছেন। এ জন্য বাংলাদেশের প্রতি তাঁরা কৃতজ্ঞ। তবে অনির্দিষ্টকাল শরণার্থীশিবিরে থাকতে চান না তাঁরা।

কিন মং বলেন, রোহিঙ্গাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের বাড়িতে ফিরে যাওয়া। এ জন্য তাঁদের নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

এমএস/

  • আইসিজে
  • পররাষ্ট্রমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়সংগত নয়: মিয়ানমার
রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়সংগত নয়: মিয়ানমার
আইসিজের রায়কে সমর্থন মিয়ানমার জাতীয় ঐক্য সরকারের
আইসিজের রায়কে সমর্থন মিয়ানমার জাতীয় ঐক্য সরকারের
‘রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার’
‘রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার’
রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট: হুমায়ুন কবির
রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট: হুমায়ুন কবির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X