• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  ২০ নভেম্বর ২০২৬, ১৬:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২০ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে আমরা জোরালোভাবে আলোচনা চালিয়ে যাব।’

তিনি বলেন, এই ঐতিহাসিক রায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপর। যাতে তারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে নতুন করে জীবন গড়তে পারে। নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করবে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে।

ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো প্রক্রিয়ায় যাওয়া হবে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা সম্ভব নয়।

তবে মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং বেঁচে থাকা পরিবারগুলোর নতুন করে জীবন গড়তে সহায়ক পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে বাংলাদেশ। মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করলে জাতিসংঘের কাঠামোর মধ্যেই ক্ষতিপূরণ কার্যকর করার জন্য কাজ করবে ঢাকা।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবে। তবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।

আইসিজের রায়ের বিষয়ে হুমায়ুন কবির বলেন, আদালত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেছে। আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে।

তিনি বলেন, আদালত রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, নানা বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ক্রমাগত সংকুচিত করা হয়েছে বলেও আদালত পর্যবেক্ষণ করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি অন্যান্য ব্যক্তির গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও রয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনত বাধ্যতামূলক। প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং আদালতে লিখিত বিবৃতি জমা দেওয়া ১১টি দেশকেও ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীর জন্য সরকারের নতুন বেতন কাঠামো

‘রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার’

এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টার কথা স্বীকার করেন হুমায়ুন কবির। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

পরিশেষে আইসিজের রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

এমএস/

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হুমায়ুন কবির
এ সম্পর্কিত আরও খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট: হুমায়ুন কবির
রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট: হুমায়ুন কবির
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
‘শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত’
‘শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X