দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইটি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি সব ধরনের ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। এর ফলে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাতে যুক্ত ব্যক্তি এবং ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে আয় করা ব্যক্তিরা কর অব্যাহতির সুবিধা পাবেন।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে কর অব্যাহতির প্রস্তাব তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী।
গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি বলেছিলেন, আগে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতির সুবিধা থাকলেও তা সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের প্রস্তাব করা হচ্ছে।
একই সঙ্গে তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব দেন তিনি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, ফ্রিল্যান্সারদের আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও দেন তিনি।
এমএস/