দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে হাসপাতালে গিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে উপস্থিত হয়ে ডা. মনোয়ারুল কাদির বিটু স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদ্যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তাঁর রক্তনালিতে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
রোববার বিকেলে সফলভাবে স্টেন্ট স্থাপনের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।
যে আই