দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। তবে বর্তমানে মন্ত্রী সুস্থ আছেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
তবে স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি এই চিকিৎসক।
কে