• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

উন্নয়নের প্রতিটি উদ্যোগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে সরকার: বিমানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  ১২ নভেম্বর ২০২৬, ১৬:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত
বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের মোট ৮টি বিমানবন্দর পুনরায় সচল ও নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে অগ্রাধিকার তালিকা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ইতোমধ্যে এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠান। একই সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলায় দিনব্যাপী তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ত্রিশালে মতবিনিময় সভা: সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "একটি বিমানবন্দর তৈরি করতে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময়ের প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে এখন প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় আমাদের প্রথম অগ্রাধিকার বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর।"

আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান: এরপর সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত 'আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "বাংলাদেশের ভবিষ্যৎ তোমরাই এবং তোমাদের দ্বারাই দেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গ্রামের টেকসই উন্নয়নে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুকরণ এবং নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এসব পরিকল্পনারই অংশ।"

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে এবং সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বক্তব্য শেষে তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে পদক তুলে দেন।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে পাঁচ দাবি জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন দিগন্ত, গুরুত্ব ব্যবসা-বাণিজ্যে

৩ দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুর

উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠান: দুপুর ১টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন অর্থবছরের বাস্তবায়নকৃত ও বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, "বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান জবাবদিহিতারই একটি দৃষ্টান্ত।"

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে পতিত সরকার ফিরে আসার গুজব উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। পৃথিবীর ইতিহাসে পতিত স্বৈরাচারের ফিরে আসার নজির নেই। আমাদের প্রধানমন্ত্রী দিনে ১৪ থেকে ১৬ ঘণ্টা পরিশ্রম করছেন এবং তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এমজে

  • বিমানমন্ত্রী
  • ময়মনসিংহ
এ সম্পর্কিত আরও খবর
ত্রিশালবাসীর জন্য বড় সুখবর দিলেন বিমানমন্ত্রী
ত্রিশালবাসীর জন্য বড় সুখবর দিলেন বিমানমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
একদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন পর্যটনমন্ত্রী
একদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন পর্যটনমন্ত্রী
ময়মনসিংহে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X