দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে হামের প্রকোপ কিছুতেই কমছে না। প্রতিদিনই নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। একই সঙ্গে বাড়ছে শিশুমৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু।
বুধবার (১১ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া দুই শিশুর একজন ছেলে ও একজন মেয়ে। তাদের দুজনেরই বয়স ১০ মাস। তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। শিশু দুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ১৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৬ হাজার ১৮১ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ শিশু।
চিকিৎসকেরা জানিয়েছেন, ময়মনসিংহে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দীর্ঘ সময় ধরে এর প্রকোপ অব্যাহত রয়েছে। ফলে এসব এলাকায় হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে না। হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ শিশুরই হাম প্রতিরোধী টিকা নেওয়া হয়নি অথবা তাদের টিকা নেওয়ার বয়স হয়নি। এ ছাড়া অপুষ্টিতে ভোগা শিশুদের হামের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
যে আই