• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

‘পরিবহন খাতে আওয়ামী লীগের দখলদারত্ব-সিন্ডিকেট এখনো বন্ধ হয়নি’

দেশ টিভি ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৬, ১২:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন খাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অনুসারীদের দখলদারত্ব, চাঁদাবাজি ও সিন্ডিকেট এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিক নেতারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তাদের দাবি, গত ১৭ বছরে পরিবহন খাতে গড়ে ওঠা অনিয়ম ও নৈরাজ্যের প্রভাব এখনো রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, চালক-সহকারীদের নির্ধারিত বেতন ও প্রশিক্ষণ নিশ্চিত করে পরিবহন খাতকে মাফিয়ামুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগুন-সন্ত্রাস ও পরিবহন নৈরাজ্য এবং ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দীন আলম বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র ও মানুষের ব্যক্তিস্বাধীনতা হরণ করা হয়েছে। আয়নাঘর, মিথ্যা মামলা, জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও নেতাকর্মীদের হত্যাসহ বিভিন্ন অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সম্পদ লুটপাট ও বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন, বর্তমানেও বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালক ও সাধারণ যাত্রীদের ওপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া যাবে না। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তিনি।

পরিবহন খাতের সংস্কার প্রসঙ্গে নাজিম উদ্দীন আলম বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে পরিবহন খাতকে মাফিয়ামুক্ত ও সুশৃঙ্খল করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু) বলেন, গত ১৭ বছরে সড়ক পরিবহন খাতে দুর্নীতি, লুটপাট ও বিশৃঙ্খলা বেড়েছে। ফিটনেসবিহীন, ভাঙাচোরা এবং সিট ও গ্লাসবিহীন বাস চলাচল, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের ঘাটতি এবং চালক-সহকারীদের নিয়োগপত্র ও নির্ধারিত বেতন না থাকা সড়কে নৈরাজ্যের অন্যতম কারণ।

তিনি বলেন, অতীতে পরিবহন টার্মিনালগুলোতে প্রভাবশালী মহলের চাঁদাবাজি ও সিন্ডিকেট গড়ে উঠেছিল। এসব অপতৎপরতা বন্ধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

পে-স্কেলের গেজেটে যেসব পরিবর্তন এলো

ট্রেনের অবস্থান কোথায়, যাত্রী দেখতে পারবেন থ্রিডি লাইভ ম্যাপে

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পরিবহন খাত আধুনিকায়নের প্রস্তাব তুলে ধরে মোরতাজুল করিম বলেন, চালক ও সহকারীদের নির্ধারিত বেতন, পরিচয়পত্র ও নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কিউআর কোড প্রযুক্তি ব্যবহার করে গাড়ির ফিটনেস যাচাইয়ের ব্যবস্থা চালু করা গেলে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধ রেখে পরিবহন খাতের অনিয়ম ও নৈরাজ্য দূর করতে হবে। এজন্য শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কে

  • পরিবহন
  • সিন্ডিকেট
এ সম্পর্কিত আরও খবর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
সিন্ডিকেট, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদের
সিন্ডিকেট, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদের
মানিকগঞ্জে সেলফি পরিবহন বন্ধের ঘোষণা
মানিকগঞ্জে সেলফি পরিবহন বন্ধের ঘোষণা
প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X