দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে কান না দিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল করা হয়েছে—এমন দাবি করে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং প্রচারিত খবরগুলো অসত্য ও বিভ্রান্তিকর।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
পাশাপাশি যথাযথভাবে যাচাই না করে কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারেরও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এমজে