দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই মাসের সংকোচন কাটিয়ে সম্প্রসারণের পথে দেশের অর্থনীতি। অক্টোবরে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচক বেড়েছে ৩ দশমিক ২ পয়েন্ট। কৃষি খাতের শক্তিশালী অবস্থানের পাশাপাশি উৎপাদন, নির্মাণ ও সেবা খাতেও ফিরেছে সম্প্রসারণ। তবে অর্থনীতিতে গতি ফেরার এই চিত্রের বিপরীতে রয়েছে নতুন অর্ডারের সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের চাপ। অর্থনীতিবিদদের মতে, এই পুনরুদ্ধার ধরে রাখতে প্রয়োজন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, ব্যবসার খরচ কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।
ব্যবসায়িক কর্মকাণ্ডের গতিপ্রকৃতি বোঝার অন্যতম সূচক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ প্রতিবেদন বলছে, সেপ্টেম্বরে ৪৮ দশমিক ৬ পয়েন্টে নেমে যাওয়া পিএমআই অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮। অর্থাৎ টানা দুই মাসের সংকোচন শেষে, অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরেছে গতি বা সম্প্রসারণের প্রবণতা।
এই অগ্রগতিতে সবার ওপরে কৃষিখাত। অক্টোবরে কৃষির পিএমআই ৬১ দশমিক ২ পয়েন্ট। টানা ১৪ মাস সম্প্রসারণে খাতটি। উৎপাদন খাতে সূচক বেড়ে ৫০ দশমিক ৯, নির্মাণে ৫১ এবং সেবায় ৫০ দশমিক ৩ পয়েন্ট।
এদিকে, চার খাতেই বেড়েছে উৎপাদন উপকরণের দাম। এতে বাড়ছে ব্যবসার খরচ, চাপে পড়ছে মুনাফা ও বিনিয়োগ। এ অবস্থায় পুনরুদ্ধার টেকসই করতে নীতিগত সহায়তার ওপর জোর দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাহাদাত হোসেন সিদ্দিকী।
তিনি বলছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, ব্যবসার কার্যকর মূলধনের সংকট কমানো এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ।
পাশাপাশি রপ্তানি আদেশ বৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতির ধারাবাহিকতা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা।
কে