দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঢাকায় ফিরেছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
মন্ত্রীর সহকারী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী এখন অনেকটাই সুস্থ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে কুমারপাড়ার বাসায় ফেরেন আরিফুল হক চৌধুরী। রোববার সকালে বিমানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
গত শুক্রবার সিলেট সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। সকালে নিজ নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর শরীরে অস্বস্তি ও ঝিমঝিম ভাব অনুভব করেন তিনি। পরে দ্রুত তাকে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শিশির বসাক ও ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। চিকিৎসকেরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
মন্ত্রীর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তার পূর্বনির্ধারিত সব সফরসূচি বাতিল করা হয়েছিল।
যে আই