দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছে।
পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)/রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি ) মোতায়েন রয়েছে।
এর অংশ হিসেবে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। এসব যানবাহন সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।
এদিকে, প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করেছে বিজিবি। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব হচ্ছে।
দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। এসব ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পুরো নিরাপত্তা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
এমজে