দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়া, জাপান, সার্বিয়াসহ বিশ্বের ১২টি দেশে কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া কোনো বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপ-সচিব গাজী মো. শাহেদ আনোয়ার সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা ১২টি দেশ হলো-সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।
এতে বলা হয়, এসব দেশে গমনেচ্ছু কর্মীদের অনুকূলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনা অনুযায়ী, উল্লিখিত দেশগুলোতে কর্মসংস্থানের উদ্দেশে যেতে হলে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন থাকতে হবে। এর ভিত্তিতেই বহির্গমন ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বিএমইটি।
তবে, এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কেন এ নির্দেশনা দেওয়া হয়েছে, চিঠিতে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
কে