দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। মিটার সিস্টেম আপগ্রেডেশনের কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা প্রিপেইড রিচার্জ সেবা বন্ধ থাকবে।
বুধবার (৪ নভেম্বর) ডেসকোর পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেমের নিয়মিত আপগ্রেডেশন কাজের অংশ হিসেবে এ সময়ে যেসব গ্রাহকের মিটার নম্বর ‘০৩’ (শূন্য তিন) দিয়ে শুরু, তাদের রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো।
এ ছাড়া জরুরি প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
যে আই