• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
ব্রেকিং
  • মাদরাসায় আলিমে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী
  • এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ
  • প্রচ্ছদ
  • জাতীয়

নবম পে-স্কেলে বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী?

দেশ টিভি ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামোর বাড়তি বেতন রোববার থেকে কার্যকর হওয়ার কথা। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মীরাও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ২০১৬ সালের প্রজ্ঞাপন বাতিল করে বৃহস্পতিবার নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে ২০২৬ সালের ১ জুলাই থেকে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের কথা বলা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১ জুলাইয়ের আগে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এবং যাদের চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের বেতন নতুন স্কেলে পুনর্নির্ধারণ করা হবে। তবে এ জন্য সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি সংশোধন করতে হবে। নতুন বেতন স্কেলের নিয়ম অনুসরণ করে ১ জুলাই থেকে তাদের অনুরূপ গ্রেড ও ধাপে বেতন নির্ধারণ করা হবে।

এ ছাড়া চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী তারা বর্ধিত হারে বেতন পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে উল্লেখ থাকা ভাতাও পাবেন তারা।

অন্যদিকে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর যারা চুক্তিভিত্তিক পদে নিয়োগ পেয়েছেন বা পাবেন, তাদের বেতন নির্ধারণের পদ্ধতি কিছুটা ভিন্ন। অবসরে যাওয়ার ঠিক আগে জাতীয় বেতন স্কেলের যে গ্রেড ও ধাপে তারা মূল বেতন পেতেন, নতুন বেতন স্কেলের অনুরূপ গ্রেড ও ধাপের বেতনই হবে চুক্তিভিত্তিক পদের বেতন। এ ক্ষেত্রেও বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে।

চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুসারে বর্ধিত হারে বেতন পাবেন তারা। তবে এ ক্ষেত্রেও বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। পাশাপাশি চুক্তিতে উল্লেখ থাকা ভাতা পাওয়ার সুযোগ থাকবে।

বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বেতনই চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে গণ্য হবে। চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীর নির্ধারিত মোট পেনশন এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা বাদ দেওয়া হবে না।

তবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতার শর্ত সংশ্লিষ্ট বিষয়ের গুণাগুণ বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে নির্ধারণ করা হবে।

গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বেতন বাড়ানোর কথা বলা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। আর মূল বেতনের সঙ্গে সংশ্লিষ্ট ভাতাগুলো পুরোপুরি কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

আরও পড়ুন

আজকের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের স্টেজ-সি শুরু

ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে লোডশেডিং কমার আশা মন্ত্রীর

এদিকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণে সরকারি আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের ডিজিটাল ব্যবস্থা আইবাস++-এ কিছু জটিলতা দেখা দিয়েছিল। নতুন কিছু বৈশিষ্ট্য চালু হওয়ায় এ সমস্যা তৈরি হয় বলে জানিয়েছেন অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

তিনি বলেন, ‘আশা করি, রোববারই নতুন বেতন মিলবে। বাকিটা আইবাসের হিসাব-নিকাশ বলতে পারবে।’ তাঁর ভাষ্য, বেতন নির্ধারণের জটিলতাগুলো সমাধান করা হয়েছে। এরপরও কোনো সমস্যা থাকলে তা ম্যানুয়ালি সমাধান করা হবে। এ ধরনের জটিলতা এক শতাংশের বেশি কর্মীর ক্ষেত্রে হওয়ার কথা নয়। মূলত ২০১৫ সালের বেতন কাঠামোয় প্রথমবার বেতন নির্ধারণে ভুল হয়েছিল, এমন কর্মীদের ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে পারে।

এমএম/

  • নবম পে-স্কেল
এ সম্পর্কিত আরও খবর
নতুন বেতনকাঠামোয় বেতন রোববার, বর্ধিত বেতন পাচ্ছেন না অনেকেই
নতুন বেতনকাঠামোয় বেতন রোববার, বর্ধিত বেতন পাচ্ছেন না অনেকেই
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল পাওয়ার বিষয়ে যা জানালেন মাউশি ডিজি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল পাওয়ার বিষয়ে যা জানালেন মাউশি ডিজি
নবম পে-স্কেল: সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ শেষ
নবম পে-স্কেল: সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ শেষ
পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন, পুরোনো মূল বেতনে হিসাব হবে কিছু ভাতা
পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন, পুরোনো মূল বেতনে হিসাব হবে কিছু ভাতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X