দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। একই সঙ্গে একাডেমির বর্তমান রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার। অন্যদিকে, পরিকল্পনা কমিশনের সদস্য পদটিও সচিব পদমর্যাদার। ফলে ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে বদলি করা হলেও তাঁর পদমর্যাদায় পরিবর্তন আসেনি।
এমএম/