• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

৭ জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে

দেশ টিভি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৬, ১৬:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

ক্যান্সার, কিডনি রোগসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় ৬৫ হাজার রোগীকে সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৫০ কোটি টাকা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এর মূল লক্ষ্য জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার সুযোগ বাড়ানো এবং তাঁদের পরিবারের আর্থিক চাপ কমানো।

এ কর্মসূচির আওতায় সাতটি রোগে আক্রান্ত রোগীরা আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। রোগগুলো হলো—ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্‌রোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া। চূড়ান্তভাবে মনোনীত প্রত্যেক রোগী এককালীন এক লাখ টাকা পাবেন।

সমাজসেবা অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে এ কর্মসূচিতে বরাদ্দ ছিল ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। ওই বছর সহায়তা পেয়েছিলেন ৫৬১ জন রোগী। পরবর্তী সময়ে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচিতে ৩০০ কোটি টাকা করে বরাদ্দ ছিল। ২০২৬-২৭ অর্থবছরে তা বাড়িয়ে ৬৫০ কোটি টাকা করা হয়েছে।

আর্থিক সহায়তা পেতে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। রোগী নির্বাচনের ক্ষেত্রে অসচ্ছল ও দরিদ্র ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ সময় পরিবারের আয়-ব্যয়ের হিসাবও বিবেচনায় নেওয়া হবে।

এ ছাড়া জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগী, জীবনসংকটাপন্ন ব্যক্তি, প্রতিবন্ধী, শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একই অর্থবছরে একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এ সহায়তা নিতে পারবেন। তবে অসত্য তথ্য বা জাল সনদ জমা দিলে, সরকারি আর্থিক সহায়তা নিয়ে থাকলে কিংবা মনোনীত হওয়ার পর সহায়তা নিতে অনিচ্ছা প্রকাশ করলে সংশ্লিষ্ট কমিটি আবেদন বাতিল করতে পারবে।

আবেদনের জন্য রোগীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে। শিশুর ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের কপি প্রয়োজন হবে। বিশেষ ক্ষেত্রে আবেদনকারী, অভিভাবক বা আইনগত প্রতিনিধির এনআইডির কপিও দিতে হবে।

এ ছাড়া এক কপি পাসপোর্ট আকারের ছবি, মনোনীত ব্যক্তি বা নমিনির তথ্য, রোগী কিংবা অভিভাবকের ব্যাংক হিসাবের তথ্য, ব্যাংক চেকবইয়ের কভার পাতার ফটোকপি, চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্র এবং রোগ শনাক্তকরণ-সংক্রান্ত পরীক্ষার সত্যায়িত প্রতিবেদন জমা দিতে হবে। ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টিস্যু ডায়াগনস্টিক, হিস্টোপ্যাথলজি, সাইটোপ্যাথলজি, বোন ম্যারো বা বায়োপসি প্রতিবেদনসহ প্রযোজ্য পরীক্ষার কাগজপত্র প্রয়োজন হবে।

আবেদন করতে পারবেন রোগী নিজে অথবা তাঁর পরিবারের সদস্য, অভিভাবক কিংবা আইনগত প্রতিনিধি। আবেদনকারীদের অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য এবং চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।

আরও পড়ুন

জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করছি: আইনমন্ত্রী

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

নবম পে-স্কেল: সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ শেষ

আবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকারভোগী নির্বাচন করবে। আবেদন করার আগে সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত আবেদনপদ্ধতি, যোগ্যতার শর্ত এবং আবেদন গ্রহণের সময়সীমা সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। সরকারি বিজ্ঞপ্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেই আবেদন সম্পন্ন করতে হবে।

এমএম/

  • ৭ রোগে
  • লাখ টাকা
  • সরকারি অনুদান
এ সম্পর্কিত আরও খবর
সাটুরিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা
সাটুরিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা
রায়পুরায় ১৪ লাখ টাকার গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১
রায়পুরায় ১৪ লাখ টাকার গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১
রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার
মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X