• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা

মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

দেশ টিভি ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৬, ১৮:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি সেট ও একটি স্টিলের লকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় মাদক কারবারে অভিযুক্ত এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে মাগুরা সদর থানার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়ায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবির অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) ও তাঁর মা পূর্ণিমা রানী বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি শিশু ছিল। এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের ভাড়া বাসা তল্লাশি করা হয়। এ সময় একটি স্টিলের লকার থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ২০টি পলিজিপারে রাখা ছিল। একই লকার থেকে মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি পিস্তি রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২৮৯৯৪), নম্বরপ্লেটবিহীন একটি অ্যাপাচি আরটিআর ৩১০ মোটরসাইকেল এবং ‘BAOFENG’ লেখা একটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন

কুষ্টিয়ার সাবেক দুই এমপির বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা

১ নভেম্বর থেকে বাস ধর্মঘটের হুঁশিয়ারি

মা ইলিশ রক্ষায় ভোলায় কোস্ট গার্ডের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম

তিনি আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।

এমএস/

  • ইয়াবা
এ সম্পর্কিত আরও খবর
ইয়াবা ব্যবসায়ীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্ত্রী-সন্তানসহ গ্রামবাসীর বিক্ষোভ
ইয়াবা ব্যবসায়ীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্ত্রী-সন্তানসহ গ্রামবাসীর বিক্ষোভ
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
পাবনার ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ও দেশীয় অস্ত্র
পাবনার ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ও দেশীয় অস্ত্র
নোয়াখালীতে ইয়াবা ও পাইপগানসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে ইয়াবা ও পাইপগানসহ গ্রেপ্তার ৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।