দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব সহায়তা শুধু আর্থিক অনুদান নয়; বরং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রয়াস।
নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসার মর্যাদা রক্ষায় দায়িত্বে থাকা পর্যন্ত তিনি তাঁদের পাশে থাকবেন। পূজাসংক্রান্ত যেকোনো সমস্যা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
এমএস/