দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব হবে না। আবহাওয়া পরিস্থিতি, শিক্ষার্থীদের পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (১৯ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দেশ টিভিকে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে (ইউনিয়ন পরিষদ) সেনাবাহিনী মোতায়েন করা হবে না। তবে পরিস্থিতি জটিল হলে বা বিশৃঙ্খলা তৈরি হলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে চিন্তাভাবনা করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

এ সময় ইসি মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
যে আই