দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজা উদ্যাপনে অংশ নিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, এবার বাংলাদেশে বর্ণিল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। সম্প্রীতি গড়ে তুলতে হলে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সহাবস্থান জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
পূজামণ্ডপে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’
এ সময় দেশ ও দশের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন তিনি। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।
এমএম/